বৃহস্পতিবার, ১১:৪৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভারতে নারী-শিশু ও পশুরা নিরাপদ নয়: জন আব্রাহাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পঠিত

বলিউড অভিনেতা জন আব্রাহাম। ‘পাঠান’ সিনেমাটির পর এবার ‘বেদা’ সিনেমা দিয়ে দর্শক সামনে আসছেন এই অভিনেতা। ‘পাঠান’এর মতো এই ছবিতেও উঠে আসবে ‘দেশপ্রেম’র গল্প।

কলকাতার আরজি কর কাণ্ডের এবার তিনিও মুখ খুলেছেন। প্রতিবাদী ভাষায় তিনি জানান, ভারতের নারী, শিশু ও পশু কেউ নিরাপদ নয়।

জন আব্রাহামের কথায়, ভারতীয় পুরুষদের বুঝতে হবে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে। প্রতিটি নারী কিন্তু সেই পুরুষের যোগ্য যিনি কিনা তার রক্ষক হিসাবে কাজ করেন। আমি ভারতকে ভালোবাসি, আর তাই এদেশের কিছু ব্যবস্থার সমালোচনা করাও আমার জন্য প্রয়োজন। দেশপ্রেম ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যে পার্থক্য আছে। শুধু ভারত মহান বললে আপনি দেশের সত্যিকারের প্রেমিক হয়ে ওঠেন না। আপনি যখন সমাজে পরিবর্তন আনতে কাজ করেন তখনই আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠেন।

জনের আরও জানান, আমার জীবনের অন্যতম লক্ষ্য হল, আমার এই ছোট্ট পৃথিবীর মধ্যে আমাদের সমাজ, তাতে পরিবর্তন আনা। আমি পশুদেরও মর্যাদা দিতে চাই। ভারতে পশুরা মোটেও ভালো নেই। এটা দুঃখজনক যে তাদের নিরাপত্তার জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি। এই মুহুর্তে আপনি আমার সঙ্গে তর্কও করতে পারবেন না যদি আমি বলি এদেশে নারী, শিশু এবং প্রাণীরা নিরাপদ নয়। পারবেন কি এটা নিয়ে তর্ক করতে? পারবেন না।

কলকাতার আরজি করের মতো সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জন ছাড়াও প্রীতি জিনতা, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বিজয় ভার্মা থেকে রিচা চাড্ডাসহ বহু তারকাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com