বৃহস্পতিবার, ১২:৪১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘আওয়াজ উডা’ ও ‘কথা ক’ গানের পেছনের গল্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পাল্টে গেছে অনেক কিছু। ছাত্র-জনতার এক দফা দাবির মুখে সরকার পতন ঘটে। গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে, মুক্তিকামী মানুষের অনত্যম একটি হাতিয়ার গান। তার জ্বলন্ত উদাহরণ ১৯৭১। যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে। যা ছিনিয়ে এনেছে স্বাধীনতা।

এবারও এর ব্যতিক্রম হয়নি। ২০২৪-এ ছাত্র আন্দোলনকে আরও বেগবান করতে গানের ভূমিকা ছিল অন্যতম। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা শুরুর পর থেকেই প্রকাশ হতে থাকে এসব গান। এর মধ্যে র‌্যাপ গানের সংখ্যাই ছিল চোখে পড়ার মতো। এসব গানের ভিড়ে আলোচনায় থাকা দুটি গান- ‘আওয়াজ উডা’ ও ‘কথা ক’।

‘আওয়াজ উডা’ গানের জন্য এর শিল্পী হান্নান হোসাইন শিমুলকে যেতে হয়েছে আদালতেও। আর ‘কথা ক’র শিল্পী মুহাম্মদ সেজানকেও দেওয়া হয় নানা হুমকি। তবুও দমানো যায়নি এই র‌্যাপ গায়কদের। গানগুলো তৈরির পেছনের গল্প নিয়ে কথা বলেছেন হান্নান ও সেজান।

হান্নান বলেন, ‘আন্দোলনে আমার ভাই-বোনদের রাস্তায় মারা হচ্ছিল। আবু সাঈদের মতো অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সেই সময় আর চুপ থাকার অবস্থায় ছিলাম না। ভাবছিলাম আমার অবস্থান থেকে কিছু একটা করার। সেই চেষ্টা থেকেই “আওয়াজ উডা”। লেখা শুরু করার পর অটোমেটিক গানের কথাগুলো চলে আসছিল। মাত্র আড়াই ঘণ্টায় লিখেছিলাম গানটি।’

সেজান বলেন, ‘জেদ থেকেই “কথা ক” গানটি লেখা। যেকোনো মানুষের দাবি থাকতেই পারে। সেটা নিয়ে যদি অত্যাচার করা হয়, তাহলে আমাদের স্বাধীনতা কোথায়। এমন অনেক প্রশ্ন মাথায় নিয়েই গানটি লিখেছি।’

উল্লেখ্য, হান্নান ও সেজান দু’জনের বাড়িই নারায়ণগঞ্জে। র‍্যাপে দুজনের পথচলাও সমসাময়িক। র‍্যাপ সংগীতে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০১৮ সালে। হান্নানের প্রথম গান ‘ডিসকাউন্ট’ আর সেজানের ‘সাইড ল’। এরপর থেকে নিয়মিত র‍্যাপের সঙ্গেই যুক্ত আছেন হান্নান ও সেজান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com