সোমবার, ১১:২১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পঠিত

পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

প্রথম কর্মদিবসে রোববার (১১ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com