বৃহস্পতিবার, ১২:৩৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

র‍্যাপার হান্নান মুক্তি পেলেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গেয়ে পরিচিতি পাওয়া তরুণ র‍্যাপার হান্নান মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে মুক্তি দিয়েছেন।

গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা-পুলিশ। আদালতে তোলার পর তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দীকে মুক্তি দেওয়া হবে।’

রাষ্ট্রপতির ঘোষণার পরদিন হান্নানকে মুক্তি দিলেন আদালত। ১৮ জুলাই তার লেখা ও গাওয়া প্রতিবাদী গান ‘আওয়াজ উডা’ প্রকাশের পর দেশজুড়ে পরিচিতি পান নারায়ণগঞ্জের এই র‍্যাপার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com