বুধবার, ০৬:৪২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পুলিশের তদন্তের কোনো মূল্য নেই: তথ্য প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রংপুরে গুলিতে আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের তদন্তের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রসেসে হবে না। আমরা কোনো রুটিনে থাকব না। আমরা আন্তর্জাতিক তদন্ত করব, যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু (মূল্য) নাই। সব কিছু আমরা নতুন করে তদন্ত করব।’

আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ ছিল না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা আইন ও সংবিধানের মধ্যে কাজ করে। তবে গ্রাউন্ডে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভেঙেছে। আমরা সেটি তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনব।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আপনারা যে আবেগ নিয়ে রাস্তায় যাচ্ছেন, খেয়াল রাখবেন তৃতীয়পক্ষ সুযোগ যেন না নেয়। তারা সুযোগ নেওয়ার অপেক্ষায় আছে, যদি আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তার দায় কে নেবে?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com