মঙ্গলবার, ০৮:১৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হানিফ ফ্লাইওভারে সংঘর্ষ : যুবক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় সিয়াম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সামনে তাকে নিয়ে যান কয়েকজন। তবে পথেই সিয়ামের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে লাশ নিয়ে ফিরে যান তারা।

সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানে কাজ করতেন। তিনি মাতুয়াইলে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা রাসেল বলেন, সিয়াম বাসায় যাওয়ার সময় হানিফ ফ্লাওয়ারে পৌঁছালে সেখানে সংঘর্ষের মধ্যে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ থেকে ছোড়া গুলি তার গায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা গেছে। সেজন্য লাশ বাসায় নিয়ে যাচ্ছি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালের নিয়ে আসেন তার স্বজনরা। কিন্তু সিয়াম ইতোমধ্যে মারা গেছে বুঝতে পেরে তারা আবার ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com