শুক্রবার, ১২:১১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বাদ পড়ল ভিকি-তৃপ্তির একাধিক চুম্বনের দৃশ্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির ‘ব্যাড নিউজ।’ প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে কাজ করছেন দুজন। আর এই জুটিকে ঘিরে দর্শক উন্মাদনা বেশ ভালই লক্ষ করা যাচ্ছে। পর্দায় তাদের রোমান্স দেখার অপেক্ষায় দর্শকরা।

তবে মুক্তির আগেই সিনেমাটির একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড। 

জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সেন্সর বোর্ড) ব্যাড নিউজ সিনেমার একাধিক অন্তরঙ্গ দৃশ্য বাদ দিয়েছে। মূলত তিনটি চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে সিনেমাটি থেকে। এর মধ্যে প্রথম যে চুম্বন দৃশ্য বাদ গিয়েছে সেটি ৮ সেকেন্ডের ছিল।

পরের দৃশ্যটি ৯ এবং শেষেরটি ১০ সেকেন্ডের ছিল। সব মিলিয়ে ২৭ সেকেন্ডের চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে ব্যাড নিউজ থেকে যা স্বাভাবিক ভাবেই ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরির ভক্তদের জন্য ব্যাড নিউজ। 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমার গান যেখানে বেশ ঘনিষ্টতা দেখানো হয়েছে দুজনের মধ্যে। যথেষ্ট রোমান্স পর্দায় ঝড়াতে যাচ্ছেন এই জুটি তা বোঝাই যাচ্ছে।

বেশ খোলামেলাভাবেই হাজির হয়েছেন তৃপ্তি। অ্যানিমেলের পর আবারও পর্দায় নিজের উষ্ণতা ছড়াতে যাচ্ছেন অভিনেত্রী। 

আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’-এ অভিনয় করেছেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরি ও অ্যামি ভির্ক। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে।

১৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com