শনিবার, ০৯:৩৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্মাতা রাফি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

আলোচিত চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে বিয়ের গুঞ্জন চলছে ‘তুফান’ খ্যাত নির্মাতা রায়হান রাফির সঙ্গে। আগে থেকেই গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন জনপ্রিয় এই নির্মাতা। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। তারপরও শোনা যাচ্ছে, চলতি বছরে বিয়ে করবেন তারা।

‘তুফান’ সিনেমার আলোচনা-সমালোচনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন রায়হান রাফি। এ আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে তমা-রাফির প্রেম-বিয়ের প্রসঙ্গ। জানতে চাওয়া হয়, আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন?

এ প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন, ‘এখনো এরকম কোনো পরিকল্পনা নেই। আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে।’

গত কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জন চলছে পরিচালক রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার। এই গুঞ্জন নিয়ে কেউই সরাসরি মুখ না খুললেও কেউ বলছেন ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ এর চেয়ে একটু বেশি, অন্যজন বলছেন, একই বয়সের হওয়ায় বন্ধুত্ব জমে উঠেছে।

রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com