বৃহস্পতিবার, ০১:১৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ইউটিউব থেকে ‘নানা নাতি’ সরাতে নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

কুরবানির ঈদে প্রকাশিত ভাইরাল হওয়া আলোচিত ‘নানা নাতি’ গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন।

এর আগে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় গানটির স্রষ্টা আলী হাসানকে। শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন তাকে এ নোটিশ প্রেরণ করেন। গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।

নোটিশে ১৫ দিনের মধ্যে গানে ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে আদালত অবমাননাকারীকে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়।

উল্লেখ্য, গানটির লেখক ও গায়ক আলী হাসান নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় অভিনয় করেছেন আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল।

সেই গানটির একটি লাইন ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ ওঠে।

কুরবানির ঈদ উপলক্ষে ‘নানা নাতি’ নামের এই র‌্যাপ গান প্রকাশ হয় ১৬ জুন রাতে। যা প্রকাশের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এটি নির্মাণ হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে। মূলত গানটিতে উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com