মঙ্গলবার, ০৮:১৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২১৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কমলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, ভোরে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত দু’জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে তারা কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সকাল ৭টার মধ্যে ট্রেনটির নরসিংদী অতিক্রম করার কথা ছিল।

ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com