বৃহস্পতিবার, ০১:১৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘একটা অনুমতি লাগবে, আমরাও যেন দুজন স্বামী রাখতে পারি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বলিউডের জনপ্রিয় শো বিগ বস ওটিটি সিজন-৩ শুরু হয়েছে গত ২১ জুন। বেশ কিছু চমক নিয়ে শুরু হওয়া এই শোয়ের সঞ্চালনা করছেন অনিল কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম  এর প্রতিবেদনে বলা হয়, এবারের আসরে এমন অনেক প্রতিযোগী রয়েছেন, যারা বিগ বসে আগে কখনো আসেননি। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে বিগ বসের ঘরে আসতেই শুরু হয় সমালোচনা।

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। একই মত দেন অভিনেতা করণ কুন্দরা।

এবার আরমানকে খোঁচা দিলেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফাল্লাহ। তিনি জানান, আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, নারীরাও যেন দুজন স্বামীকে নিয়ে সেখানে যেতে পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

এক ভিডিও বার্তায় আজমা ফাল্লাহ বলেন, ‘আজ আমি বিগ বস ওটিটি-৩ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন, তাদের কোনো সমস্যা যখন নেই, তাহলে বাকিদের কেন হচ্ছে।’

দুজন স্বামী রাখার দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদেরও কোনো সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। আমরাও দুজন স্বামী নিয়ে সুখী হব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com