শুক্রবার, ০৩:২৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঈদের দিন এলো শাকিবের আরেক সিনেমার টিজার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত
ঈদুল আজহা উপলক্ষে গতকাল মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত তুফান। ছবিটি দেশের ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যেই আগ্রহ দেখা যাচ্ছে। এবার এই ছবি উৎসবের মধ্যেই প্রকাশ করা হলো তার আরেক ছবি দরদ এর টিজার।

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা।

দরদ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা অনন্য মামুন। গতকাল দুপুরেই তিনি টিজার প্রকাশের ঘোষনা দেন।

সঙ্গে ফেসবুকে লেখেন, ‘যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে দরদের টিজার দেখবেন না।’ ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটিতে যেন এরই প্রমাণ মিলেছে।নির্মাতা অনন্য মামুন গত দুদিন ধরে ‘দরদ’ এর ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। গতকাল ফেসবুকে লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি—‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’।

টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। আপাতত তৃপ্তির ঢেকুর তোলে অনন্য মামুন বলতেই পারেন, ‘আমি তাহলে জিতেই গেলাম’।

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন—পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com