বুধবার, ১২:২১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল অ্যাসাঞ্জের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৪৭ বার পঠিত

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তাকে ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার দুই সপ্তাহ পর শুক্রবার অ্যাসাঞ্জের ভাই গ্যাব্রিয়েল শিপ্টন গণমাধ্যমকে এ আবেদনের কথা জানান। খবর রয়টার্সের।

উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে ঘিরে এক দশকেরও বেশি সময় ধরে ব্যাপক আইনি লড়াই চলছে।

গুপ্তচরবৃত্তিসহ ১৮টি অভিযোগে ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জের বিচার করতে চাইছে মার্কিন কর্তৃপক্ষ।

তার প্রতিষ্ঠান উইকিলিকস যে বিপুল পরিমাণ মার্কিন সামরিক নথি ও কূটনৈতিক তারবার্তা ফাঁস করেছে, তাতে অনেক কর্মকর্তার জীবন বিপন্ন হয়ে পড়েছিল বলে ভাষ্য ওয়াশিংটনের।

যুক্তরাজ্যের ম্যাজিস্ট্রেট আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুমতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল গত মাসে আদালতের সেই আদেশে সই করেন।

সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জকে পাঠানো তার জন্য নিপীড়নমূলক, অন্যায় বা তার মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হবে আদালতের পর্যবেক্ষণে এমনটি উঠে আসেনি।

প্রত্যর্পণের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া অ্যাসাঞ্জের আইনি দল আপিলের আবেদন করেছেন বলে জানিয়েছেন শিপ্টন।

আদালত অনুমতি দিলে ওই আপিল শোনা হবে; এ সংক্রান্ত আইনি লড়াই শেষ হতে কয়েক মাসও লাগতে পারে।

অ্যাসাঞ্জকে নিয়ে এই টানাহেঁচড়া শুরু হয়েছিল ২০১০ সালের শেষ দিকে, যখন যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটেন থেকে অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চেয়েছিল সুইডেন।

ওই মামলায় হেরে অ্যাসাঞ্জ ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। পরের সাত বছর সেখানেই ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com