বৃহস্পতিবার, ০১:৫৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘ভুলত্রুটি-অন্যায় মাফ করবেন’, বিচ্ছেদের পর হজে গেলেন সানিয়া মির্জা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইছি। সোশাল মিডিয়ায় এই বার্তা দিয়ে হজযাত্রা শুরু করলেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সাথে সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়।

আরো আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক। চলতি ফরাসি ওপেনে টেনিস বিশেষজ্ঞ হিসাবে সম্প্রচারকারী সংস্থার সাথেও যুক্ত ছিলেন। তবে এবার টেনিস ছেড়ে ধর্মে মনোযোগী হয়েছেন তিনি। রোববার নিজের সোশাল মিডিয়ায় জানান, আপাতত নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন। পবিত্র স্থানগুলোতে গিয়ে আরো উন্নত মানুষ হয়ে উঠতে চান ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। উল্লেখ্য, ইসলাম ধর্মের প্রধান পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজযাত্রা করা।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘সবাই আমার আমার ভুলত্রুটি, অপারগতাকে ক্ষমা করে দিন। নিজেকে সংশোধন করে নেয়ার সুযোগ পেয়েছি বলে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে আমার অনুরোধ, তিনি যেন আমার সকল প্রার্থনা মঞ্জুর করেন। তাঁর রহমতের পথে যেন আমাকে চালনা করেন। আমার জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন। আশা করি এই সফরের পরে আরো উন্নত মানুষ হয়ে ফিরতে পারব।’

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com