বৃহস্পতিবার, ০১:৫৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিরতি ভেঙে পর্দায় আসছেন শিল্পা শেঠি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় দেখা নেই তার। অবশেষে ১৮ বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় আসছেন তিনি। মনোযোগী হচ্ছেন অভিনয়ে। তবে এবার কোনো বলিউড সিনেমা নয়, শিল্পাকে দেখা যাবে দক্ষিণী সিনেমায় । ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, দক্ষিণের ‘কে ডি: দ্য ডেভিল’ নামের একটি সিনেমায় পর্দা মাতাবেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু করেছেন তিনি। এতে শিল্পার সঙ্গে জুটি বেঁধেছেন ধ্রুব সারজা। এ ছাড়া অভিনয়ে আরও থাকছেন বলিউডের সতীর্থ সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। সিনেমাটি নির্মাণ করছেন প্রেম। বড় বাজেটের নির্মিতব্য এই সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে। সিনেমায় তার চরিত্রের নাম ‘সত্যবতী’। যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশিত হয়েছে। অন্যদিকে ধ্রুব সারজা অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায়।

সেখানে শিল্পাকে একটি ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।উল্লেখ্য, ২০০৫ সালে ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমায় দেখা যায় শিল্পাকে। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা উপেন্দ্র। বর্তমানে বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে যখন দক্ষিণী সিনেমা দর্শকদের মনোযোগ কেড়ে নেওয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে শিল্পার এমন সিদ্ধান্ত নেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com