শুক্রবার, ০৩:১৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

ঘরে আসছে নতুন অতিথি, তবে তার আগেই এসেছে সাফল্যের খবর। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে জুড়েছে নয়া পালক। সম্প্রতি ডেডলাইনের ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’-এর তালিকায় প্রথম ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। আর স্ত্রীর এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত রণবীর।

দীপিকার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় ইভেন্টে প্রায়ই দেখা মেলে তার। তবে সে বিশ্বখ্যাতি তাকে যে এ তালিকায় পৌঁছে দেবে তা হয়তো কখনই ভাবেননি দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম ভারতীয় হিসাবে ডেডলাইনের ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন দীপিকা। এ তালিকায় দীপিকার সঙ্গে নাম শোভা পাচ্ছে হলিউডের খ্যাতনামী অভিনেত্রী উমা থারম্যান, কোরিয়ান-আমেরিকান লেখক ও পরিচালক লি সাং জিন, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক ইভা জ্যাকুলিন লংগোরিয়ার।

জানা গেছে, বিনোদন জগতে অনবদ্য অবদান, প্রচলিত ধ্যান-ধারণার বদল আর আন্তর্জাতিক পরিচিতির কারণে দীপিকাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে স্ত্রীর এমন সাফল্যে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন রণবীর। দীপিকাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ছবি পোস্ট করে এর ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘বাচ্চার মা আমাদের কাঁপিয়ে দিয়েছে…।’

উল্লেখ্য, বিয়ের পাঁচ বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী। তবে মাতৃত্বকালীন ছুটি না কাটিয়ে চুটিয়ে কাজ করছেন দীপিকা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরেই নতুন অতিথি আসছে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের সংসারে। ২৯ ফেব্রুয়ারি প্রথম তারা সুখবর প্রকাশ করেন। অনেকের ধারণা, ছয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আবার এক দলের দাবি, সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন তারা। তবে এখনও পর্যন্ত দীপিকাকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি মা হতে চলেছেন। তার সুঠাম শরীরে মেদের লেশমাত্র নেই। সাধারণত অন্তঃসত্ত্বা থাকাকালীন ওজন বৃদ্ধি পায় মেয়েদের। তবে এ ক্ষেত্রে দীপিকা ব্যতিক্রমী। সম্প্রতি সন্তানের ‘সোনোগ্রাম’-এর ছবি প্রকাশ্যে এনেছেন তারা। এখন প্রায় পাঁচ মাস বাকি সন্তান আগমনের। এর মাঝেই দীপিকার নতুন নাম দিলেন রণবীর। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ত্রীকে ডাকলেন ‘বেবি মামা’ অর্থাৎ ‘বাচ্চার মা’ বলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com