শুক্রবার, ০৫:৫৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিচ্ছেদের গুঞ্জনে ছাই ঢেলে দিলেন দীপিকা-রণবীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আর কয়েকমাস পরই তাদের ঘরে আসছে সন্তান। হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। গুঞ্জনের শুরু মূলত রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি মুছে দেওয়া নিয়ে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা-রণবীরের বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে মঙ্গলবার (৭ মে) থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসলে উধাও হয়েছে তাদের বিয়ের ছবিও।

যা একপ্রকার আগুনে ঘি ঢালার কাজ করেছে। তবে হিন্দুস্তান টাইমস এক্সক্লুসিভলি জানতে পেরেছে যে, দাম্পত্য কলহের দাবির কোনো সত্যতা নেই।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই দম্পতি মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। ফলে বিচ্ছেদের গুঞ্জনে ছাই ঢেলে দিয়েছেন এই জুটি।

এক সূত্র জানায় ‘তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনো সত্যতা নেই। এটা ভিত্তিহীন। তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে সময় বের করে নিয়েছে। যাতে তারা একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারে।’

সূত্রটি আরও জানায়, ‘তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।’ তবে জানা যাচ্ছে, দেশের বাইরে নয়, দীপিকা ও রণবীর ভারতে একসঙ্গে নিরিবিলি সময় কাটাচ্ছেন।

এই দম্পতির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ছুটির মেজাজে দম্পতি। নতুন প্রকাশিত স্ন্যাপশটটিতে, দীপিকা ট্যান রঙের পোশাক পরেছেন, অন্যদিকে রণবীর অল-হোয়াইট পোশাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com