শুক্রবার, ১২:১৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কেন আপনি কফি খাবেন?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০৮ বার পঠিত

অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এ গবেষণায় বলা হয়, এক কাপ অতিরিক্ত কফি মানুষের আয়ু বাড়াতে পারে। হৃদরোগ এবং পাকস্থলীর রোগে মৃত্যুঝুঁকি কমে। সকালে খালি পেটে কফি পান করলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। কফিতে বিদ্যমান সবচাইতে সক্রিয় উপাদানটি হচ্ছে ক্যাফেইন। এটি আমাদের মানসিক উত্তেজনা বাড়িয়ে দেয় অনেকাংশে। ইদানীং মাথাব্যথা হলে ওষুধের আগে অনেকেরই কফির কথাই মাথায় আসে।মাথাব্যথা হলে মূলত আমাদের শিরা প্রসারিত হয়, এতে করে রক্ত চলাচলও বেড়ে যায় অনেক।

কফি পানে সেই শিরা সংকুচিত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং আমাদের মাথাব্যথা অনেকাংশেই কমে যায়। মাথাব্যথা থেকে শুরু করে যেকোনো ক্লান্তি অবসাদ দূর করতে কফির তুলনা নেই। যারা রাত জেগে কাজ করেন, কফি তাদের কাছে আশীর্বাদ।ডয়েচে ভেলেতে প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন, অন্যান্যদের তুলনায় তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে কম।

আবার সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, কফি শুষ্ক চোখের সমস্যা দূর করতেও বেশ কার্যকরী ভূমিকা রাখে। যারা নিয়মিত কফি পান করেন, তাদের হৃদরোগে ভুগতে হয় কম।চুল পড়ার সমস্যার সমাধান থেকে শুরু করে ক্যানসারের মতো রোগ প্রতিরোধেও সাহায্য করে এই কফি।স্মৃতিশক্তি বাড়াতে ও তারুণ্য ধরে রাখতেও সহায়তা করে কফি।

কফিতে বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট পৃথিবীর অন্য কোনো কিছুতেই ততটুকু নেই, যতটুকু এই কফি থেকে পাওয়া যায়।যদিও কফির কিছু অপকারিতাও রয়েছে। তবে কফির অপকারী দিকের চাইতে উপকারিতাই বেশি। শরীর ও মন চনমনে ও চাঙ্গা রাখতে প্রতিদিন দুই কাপ কফিই যথেষ্ট।অফিসের কাজে মনোযোগ বাড়াতে কিংবা কোনো এক পড়ন্ত বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় নিজেকে জমিয়ে রাখতে কফিই হতে পারে আপনার একমাত্র সঙ্গী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com