শুক্রবার, ০৪:২০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নেটদু‌নিয়ায় ঝড় তুলেছে ‘লাপাতা লেডিস’-এর ফুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসায় ভাসছে ‘লাপাতা লেডিস’। বিশেষ করে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছে  সিনেমাটির গুরুত্বপূর্ন চরিত্র ফুল । কিরণ রাও পরিচালিত সিনেমাটি মার্চ মাসের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে  এরপর ২৬ এপ্রিল থেকে ওটিটিতে দেখা যাচ্ছে। এর পর থেকেই ফুল চরিত্রে অভিনয় করে নেটেজেনদের নজর কেড়েছেন নিতাংশী গোয়েল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় এক নম্বরে রয়েছে ভারতের ‘লাপাতা লেডিস’ সিনেমাটি। এরই মধ্যে দর্শকের মন জয় কেড়েছেন ফুল চরিত্রের নিতাংশী গোয়েল। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু।

ট্রেনের মধ্যে দুই কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও।

একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে।

‘লাপাতা লেডিস’ সিনেমাটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ।

ছবিতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর। বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনো প্রাপ্তবয়স্কও হননি ফুল। তার আসল নাম নিতাংশী গোয়েল। তার জন্ম ২০০৭ সালে। বর্তমান বয়স ১৬ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সক্রিয় এই ফুল। ইতোমধ্যে তার অনুরাগী ১০.২ মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি। সেখান থেকেই মেলে জনপ্রিয়তা।

তবে ‘লাপাতা লেডিস’-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাকে।

অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার ফুলকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com