শুক্রবার, ০৫:২২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দীর্ঘ বিরতি শেষে বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

নব্বইয়ের দশকের শেষের দিকে শাহরুখ খান অভিনীত ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের সঙ্গে।

এরপর গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বলিউডের প্রিয় “ডিম্পল গার্ল”। সেই বিরতির অবসান ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি। শোনা যাচ্ছে, বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন প্রীতি। শুটিং সেট থেকে সেই ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

ছবিতে প্রীতি জিনতার বিপরীতে অভিনয় করছেন সানি দেওল। আমির খানের প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘লাহোর ১৯৪৭’-এর পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, এবং মোনা সিং।

২০১৬ সালে আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তান আসে দম্পতির কোল আলো করে। এরপরই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে পা রাখেন প্রীতি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সংঘর্ষ’, ‘দিল্লাগি’, ‘ক্যায়া ক্যাহনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’-সহ অনেক ব্যবসাসফল ও আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com