শুক্রবার, ০৬:১২ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এফডিসিতে মারামারিতে রক্তাক্ত সংবাদকর্মী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার পঠিত
হাতাহাতি আর মারামারির মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। আজ বিকেলে শপথগ্রহণ শেষে নির্বাচিত সদস্যদের ইন্ধনে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অর্ধশতাধিক সাংবাদিক আহত হয়েছেন। যাঁদের মধ্যে ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাংবাদিকরা ক্যামেরা, মোবাইলসহ প্রয়োজনী যন্ত্রাংশ খুইয়েছেন। আজ বিকেলে এফডিসিতে সংগঠনটির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে পরপরই এমন অপ্রত্যাশিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটে।জানা গেছে, শপথগ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিথুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এ সময় অভিনেতা শিবা শানু ওই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন।

তিনি না যেতে চাইলে তাঁকে ধাক্কাতে ধাক্কাতে অফিস থেকে বের করে দেন শানু। এর মধ্যে সেটি থামাতে এগিয়ে আসেন উপস্থিত অন্য সাংবাদিকরা। এ সময় সমিতির আরেক নেতা জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি।
এর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রীতিমতো রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী।বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালের কণ্ঠ’র পক্ষ থেকে সংগঠনের সদ্য সভাপতি মিশা সওদাগরের মোবাইলে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত হয় সমিতির শপথগ্রহণ। শুরুতে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথবাক্য পাঠ করান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। এরপর অন্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন মিশা। এ সময় নির্বাচিত সদস্যরা ছাড়াও সিনেমা অঙ্গনের আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। তাঁরা পর্দায় বিগত কয়েক দশক ধরে খলনায়কের অভিনয় করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com