বৃহস্পতিবার, ০৩:৩৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

‘তুফান’র বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার পঠিত

গেল বছর বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয় ‘তুফান’ সিনেমার। যেখানে অভিনয় করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আর এটি নির্মাণ করছেন এই সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

এবার জানা গেল, ‘তুফান’র বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা।

তার কথায়, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেসঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’

সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা রায়হান রাফি। তিনি বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। “তুফান”-এ শাকিব ভাইয়ের সঙ্গে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের।’

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’র আগে আরও একটি সিনেমার ঘোষণা দেয়। নাম ‘দম’। আর এটি পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’র মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com