শুক্রবার, ০৬:৫৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আমি এত বড় মানুষ না, নেতাও না: অনন্ত জলিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ শিল্পীদের নির্বাচন। আজ সকাল থেকে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকালে শিল্পীদের আনাগোনা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে। ভোট দিতে আসেন জনপ্রিয় শিল্পীরা।

দুপুরের পর ভোট দিতে এফডিসিতে আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা। ছিলেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালও। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত জলিল বলেন, ‘আজকের এফডিসির পরিবেশ অন্যরকম। সবার সঙ্গে আজ দেখা ও কথা হচ্ছে। কারো মধ্যে কোনো বিভেদ নেই, সবাই এক পরিবারর সদস্য; যে কারণে ছুটে আসা। সহকর্মীদের পাশাপাশি সাংবাদিক ভাইদের সঙ্গেও আজ মন খুলে কথা বলার সুযোগ হচ্ছে। এরচেয়ে ভালো ও আনন্দের দিন আর কি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবে। এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যারা জয়ী হবেন, তাদের সবার সঙ্গে বসে আলোচনা করব। যারা পরাজিত হবেন তাদের সঙ্গেও বসব। আমি এত বড় মানুষ না, নেতাও না। তবে আমিও চাই চলচ্চিত্রের উন্নয়ন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।’

উল্লেখ্য, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। দুই প্যানেলের সদস্যরা ভোটারদের আহ্বান জানাচ্ছেন ভোট প্রদানের।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবার মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com