শুক্রবার, ০৭:৩৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সাত বছরের বড় মডেলের সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

পাপারাৎজিদের এড়িয়েই চলেন বলিউড কিং খান শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তাও ক্যামেরা তার পিছু ছাড়ে না। কার সঙ্গে পার্টি করছেন, কাকে নিয়ে কনসার্টে যাচ্ছেন সবই ধরা পড়ে ক্যামেরায়। এবার প্রকাশ্যে এল নয়া তথ্য। আরিয়ান খানের প্রেমিকা কে, তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। অনন্যা পাণ্ডে একবার বলেছিলেন যে তিনি এবং আরও অনেকেই আরিয়ানকে পছন্দ করেন কিন্তু আরিয়ান তাদের এড়িয়েই চলেন। এবার সামনে এল আরিয়ানের প্রেমিকার খবর।

শোনা যাচ্ছে, নিজের চেয়ে সাত বছরের বড় এক ব্রাজিলিয় মডেল ও অভিনেত্রী লারিসা বনেসির প্রেমে পড়েছেন আরিয়ান। তার সঙ্গেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের রোমান্সের কানাঘুষা। এক ব্যক্তি লক্ষ্য করেছে যে, শাহরুখের ছেলে শুধু লারিসা নয়, লারিসার পুরো পরিবারকে ফলো করে এবং এর ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করে পুরা খান ফ্যামিলিকে। উপরন্তু, আরিয়ান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছে বলে জানা গেছে, যেমনটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে।

লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাকে গুরু রান্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার এবং জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সাইফ আলি খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com