শুক্রবার, ০৬:৫৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পরিণীতি কি অন্তঃসত্ত্বা, সত্যিটা জানালেন নিজেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

রাঘব চাড্ডাকে বিয়ে করার পর থেকেই অভিনেত্রী পরিণীতি চোপড়া আলোচনায় রয়েছেন। সম্প্রতি অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল হয়েছে। বহুবার এটাকে গুজব বলে উড়িয়ে দিলেও থেমে নেই নেটিজেনরা। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান।

পরিণীতি লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’

বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন… এই গুজবে বিরক্ত হয়েই তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিকমাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০২৪ -এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাদের সন্তানের আসার কথা। এই বছরের সেপ্টেম্বরেই তারা মা-বাবা হতে চলেছেন।

দীপিকা পাডুকোনের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলে খবর। বিয়ের তিন বছর পর সন্তান আসার খবর দিলেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com