শুক্রবার, ০৭:৩৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

‘কাদা ছোড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘কিল হিম’ সিনেমায়। অনন্ত জলিলের বিপরীতে সেখানে ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এদিকে সমপ্রতি এক অনুষ্ঠানে এসে ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন বর্ষা। অভিনেত্রী বলেন, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়। বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় দেই না। ব্যবসায়িক কাজে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যকিছু দেখার বা ভাবার সময় তেমন হয়ে ওঠে না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি। তবুও দু’একটা কথা যে কানে আসে না তেমন নয়।

তবে আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত, অন্য কিছু দিয়ে নয়। অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না। এগুলো কখনোই কাম্য নয়। আমাদের সিনিয়র নায়িকারা নিজেদের কাজ দিয়েই আলোচনায় ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং যারা এগুলো করছে তাদের বলবো এসব বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে। এদিকে বর্ষা জানান, খুব শিগগিরই ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি আসবে। পাশাপাশি এমডি ইকবালের ‘কিল হিম টু’ সিনেমায়ও তাকে দেখা যাবে। এ দুই ছবিতেই তার নায়ক অনন্ত জলিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com