শুক্রবার, ০৭:৫৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিড়াল হারিয়ে থানায় জিডি করলেন আসিফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

আদরের পোষ্য প্রাণী হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন সংগীতশিল্পী আসিফ আকবর। খোঁজ নিচ্ছেন সদ্য ওঠা নতুন ফ্ল্যাটের আশপাশেও। দেখছেন সিসি ফুটেজও।

আসিফ জানান, তার ছোট ছেলে রুদ্র শখে একটি বিড়াল পালা শুরু করেন তাও বছর চার আগে। নাম পুম্বা। আদরের প্রাণী যে এখন বাড়ির সকলের নয়ন মনি। তবে সম্প্রতি নতুন ফ্ল্যাটে ওঠার পর হঠাৎ হারিয়ে যায় বিড়ালটি। খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছেন তিনি।

আসিফের কথায়, প্রচুর বৃষ্টিতে ভিজে মরে যাচ্ছিল একটা বিড়ালছানা। ছোট ছেলে রুদ্র ছানাটাকে এনে বাসায় আশ্রয় দেয়, বাচ্চাটা পরে মারা যায় নিওমোনিয়ায়। এটা নিয়ে ছেলের মন খারাপ। পরে বাসার ঝর্ণা বুয়া রেললাইনের পাশ থেকে নিয়ে আসে আরেকটা বাচ্চা, নাম পুম্বা, বয়স চার।

তিনি আরও বলেন, এরপর থেকেই বড় ছেলে রণ’র মাথায় ঢুকে যায় বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা। সে ঘুরে ঘুরে রাস্তাঘাট কিংবা এলিভেটরের চিপাচাপায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করতে থাকে ঝুঁকি নিয়ে। তারপর এগুলাকে ট্রেনিং আর চিকিৎসার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। সে কানাডা চলে যাওয়ার পরও ওখান থেকেই উদ্ধারকৃত বিড়ালদের নিয়মিত খবর নেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও প্রভাবিত করেছে।

পুম্বাকে হারিয়ে আসিফ পরিবারের মন খারাপ জানিয়ে তিনি বলেন, নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুই দিনের মাথায় চার বছরের পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো লাপাত্তা। দেশী হলেও পুম্বা সাইজে দেশী বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মত। বাধ্য হয়ে আজ রমনা থানায় জিডি করতে হয়েছে। এখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট, সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনো বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরায় সাহায্য নেওয়া হচ্ছে। আশা করি পেয়ে যাব, কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com