শুক্রবার, ০৭:৫৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মা হচ্ছেন তৃপ্তি দিমরি!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত
বেবি বাম্প নিয়েই এবার হাজির হলেন বলিউডের সেনসেশান তৃপ্তি দিমরি! মা হচ্ছেন অভিনেত্রী! না, বাস্তবে নয়। আসন্ন চলচ্চিত্র ‘ব্যাড নিউজ’-এর পোস্টারে অন্তঃস্বত্তা হয়েই ধরা দিলেন তৃপ্তি।

করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের আসন্ন চলচ্চিত্র ‘ব্যাড নিউজ’-এর পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে তৃপ্তির সঙ্গে দেখা গেছে ভিকি কৌশল ও অ্যামি ভ্রিককে।

প্রথমে এই সিনেমার নাম ছিল ‘মেরে মেহেবুব মেরে সানাম।’ কিন্তু সেটি পরিবর্তন করে ‘ব্যাড নিউজ’ রাখা হয়েছে। 

সিনেমার নাম পরিবর্তনের প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘এই সিনেমার গল্প একেবারেই কমেডিতে ভরপুর। নায়ক-নায়িকারা একটা বাজে খবর পেতেই তাঁদের জীবনে শোরগোল পড়ে যায়।

আর সেই কারণেই সিনেমার নাম রাখা হয়েছে ‘ব্যাড নিউজ।’ 

1

এতে ভিকি কৌশলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তৃপ্তি। তবে ভিকি কৌশল একা নন, তৃপ্তির প্রেমে মজবেন আরেক অভিনেতা অ্যামি ভ্রিক। জুলাই মাসেই মুক্তি পাবে সিনেমাটি।

এটি পরিচালনা করছেন আনন্দ তিওয়ারি। তৃপ্তি, ভিকি ও অ্যামির পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়াকেও। 

‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার হওয়ার পর থেকে এই মুহূর্তে ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর ঝুলিতে এখন একের পর সিনেমার অফার। বলিউডের নামজাদা প্রযোজকরা তৃপ্তির সঙ্গে কাজ করতে আগ্রহী।

তবে শুধু সিনেমা নয়, তৃপ্তি রয়েছেন নতুন প্রেমের গুঞ্জনেও। কয়েকমাস আগেই গুঞ্জন শোনা যায় হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এমনকী, ভাইরাল হয়েছিল স্যাম ও তৃপ্তির ছবিও। এর আগে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কার্নেশ শর্মার সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন তিনি। তবে সেই সম্পর্ক এখন আর নেই বলেই শোনা যাচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com