শুক্রবার, ০৬:৫৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিয়ের ছবি শেয়ার করলেন সম্রাট ও কৃতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী রাকুল প্রীত, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। এরপর বলিউডের আরেকজন অভিনেত্রী প্রিয়াঙ্কা-পরিণীতি চোপড়ার বোন মীরা চোপড়াও এলাহি আয়োজনে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বেঁধেছিলেন গাঁটছড়া। এবার আরেক হাইপ্রোফাইল জুটির বিয়ের খবর এল সামনে। চার হাত এক হলো বলি নায়ক পুলকিত সম্রাট আর অভিনেত্রী কৃতি খরবান্দার। এরই মধ্যে বিয়ের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই জুটি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দিল্লির আইসিটি গ্র্যান্ডে বসে জাঁকজমকপূর্ণ এই বিয়ের আসর। গত বৃহস্পতিবার হয়ে যায় পুলকিত-কৃতির মেহেদি অনুষ্ঠান। বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূ বেশে আলো ছড়াচ্ছিলেন কৃতি। আর শেরওয়ানিতে বরের সাজ নিয়েছেন পুলকিত।

বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূ বেশে আলো ছড়াচ্ছিলেন কৃতি
বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূ বেশে আলো ছড়াচ্ছিলেন কৃতিইনস্টাগ্রাম থেকে

আজ শনিবার নিজেদের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন তাঁরা। ক্যাপশনে লিখেছেন—‘গভীর নীল আকাশ থেকে ভোরের শিশির পর্যন্ত, উত্থান-পতনে, শুরু থেকে শেষ পর্যন্ত, এখন থেকে তারপর পর্যন্ত, শুধু তুমি, যখনই আমার হৃদয়ে অন্য রকম স্পন্দন জাগে, তখন এটি তোমারই হতে চায়, ধারাবাকিভাবে, ক্রমাগতভাবে, তুমি…।’ একসময় সহকর্মী ছিলেন দুজন। এরপর মন দেওয়া-নেওয়া। ২০১৯ সালে ভালোবাসার বন্ধনে সিলমোহর দেন তাঁরা। চার বছর চুটিয়ে প্রেম করার পর এবার মালাবদল হলো অভিনেতা-অভিনেত্রীর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিয়েতে উপস্থিত ছিলেন বর-কনের পরিবার, বলিউড তারকা এবং কাছের বন্ধুরা। যদিও পুলকিতের এটা দ্বিতীয় বিয়ে। প্রেম এসেছিল আগেও।

চার হাত এক হলো বলি নায়ক পুলকিত সম্রাট আর অভিনেত্রী কৃতি খরবান্দার
চার হাত এক হলো বলি নায়ক পুলকিত সম্রাট আর অভিনেত্রী কৃতি খরবান্দারইনস্টাগ্রাম থেকে

২০১৪ সালে সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেন অভিনেতা। সে সময় শ্বেতার কন্যাদানও করেন বলিউডের সল্লু ভাই। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের সংসারে ভাঙনের সুর। একসময় পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটে দম্পতির। সে সময় পুলকিতের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন শ্বেতা। অভিনেত্রী ইয়ামি গৌতমের দিকে আঙুল তোলেন তিনি।

শনিবার নিজেদের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন তাঁরা
শনিবার নিজেদের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন তাঁরাইনস্টাগ্রাম থেকে

শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর পুলকিতের জীবনে আসেন কৃতি। ২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে প্রেমে পড়েন তাঁরা। এরপর বেশ কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন তাঁরা। অবশেষে তাঁদের বহুলচর্চিত এই সম্পর্ক পরিণতি পেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com