শুক্রবার, ০৮:৫১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কলকাতার বন্ধুদের কাছে সাহায্য চাইলেন জয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৫ বার পঠিত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। গেল ৯ ফেব্রুয়ারি দেশে মুক্তি পায় জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। একই দিন পশ্চিমবঙ্গে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভূতপরী’।

অভিনয়ে বাইরে প্রাণীকূলের প্রতি প্রবল ভালোবাসা জয়ার- সেকথা এখন সবার জানা। প্রাণীদের অধিকার আদায়ে বারবার সোচ্চার হতে দেখা গেছে তাকে। রমজানের প্রথম দিনই এই তারকা কথা বলেছেন, রাস্তার কুকুর নিয়ে। এবার ছোট্ট একটি ঘোড়ার প্রাণ বাঁচাতে কলকাতার বন্ধুদের সাহায্য চাইলেন তিনি।

আজ বুধবার সকালে জয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যায়, অসুস্থ একটি ঘোড়ার বাচ্চা মাটিতে পড়ে আছে। ক্যাপশনে কলকাতায় থাকা বন্ধুদের কাছে সাহায্য চেয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থ ঘোড়াটি কাঁকিনাড়া স্টেশনের মুখে নৈহাটি দিকে পড়ে আছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাস্তার কুকুর নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন জয়া আহসান। তার কথায়, ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com