শুক্রবার, ০৮:৫৩ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আলিয়ার বদলে যাওয়ার কারণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বলিউড নায়িকা আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুর ২০২২ সালের এপ্রিলে সংসার জীবন শুরু করেছিলেন। এরপর পার হয়েছে দীর্ঘসময়। আলিয়ার কোলে এসেছে ফুটফুটে কন্যা রাহা। সদ্য মেয়ের ১ বছরের জন্মদিন পালন করলেন বলিউডের জনপ্রিয় দম্পতি। রণবীর এখন পুরোদস্তুর বাবা হয়ে উঠেছেন। যতবারই প্রকাশ্যে দেখা গেছে রাহাকে, সে প্রায় অধিকাংশ সময়ই বাবার কোলে। অন্যদিকে আলিয়াও মাতৃত্বের যাত্রা শুরু করেছেন। মেয়ে রাহার জন্মের পর নাকি অনেকটা বদলে গেছেন তিনি। সেই পরিবর্তন নিজের মধ্যে লক্ষ করতে পারছেন এ নায়িকা।

আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালো করেই জানেন রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসেবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তানের জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীরপত্নী। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সে ব্যাপারে সব রকমভাবে পাশে রয়েছেন রণবীর। মেয়ে জন্মের পর স্বামী-স্ত্রী একটি বিষয়ে একাট্টা।

আলিয়া বলেন, ‘মেয়ের জন্মের পরই আমার একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনো। রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com