শুক্রবার, ১০:৪১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নীতা আম্বানির হার নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে চলছে আলোচনার ঝড়। বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে বলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল বিয়ের অনুষ্ঠান। এবার আলোচনায় আসলো মুকেশের স্ত্রী নীতা আম্বানির গলার হার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার গলার এই হারের দাম ৫০০ কোটি রুপিরও বেশি।

আগামী ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হবে অনন্তর। এখন চলছে প্রাক্‌-বিবাহ উদ্‌যাপন। সেই অনুষ্ঠানেই বিশেষ ওই হার পরিহিত অবস্থায় দেখা গেছে নীতা আম্বানিকে। বেশ কিছু হীরার টুকরা আর দুটি বড় বড় সবুজ পান্না দিয়ে তৈরি এই হারটির দাম ৫০০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৬৬২ কোটি টাকারও বেশি। এর সঙ্গে আছে একজোড়া কানের দুল আর হাতের কঙ্কণ। হারটিতে যে পান্নার খণ্ডটি ব্যবহৃত হয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ছবিটি ভাইরাল হয়ে পড়েছে। কলকাতাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ওই হার দিয়ে কেনা যাবে একাধিক জেটবিমান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ডিজাইন করা সবচেয়ে মূল্যবান গয়নার সংগ্রহ রয়েছে নীতা আম্বানির কাছে। হীরার মালা থেকে শুরু করে ঐতিহ্যবাহী সোনার গয়না—সবই রয়েছে তার কাছে। হীরা, পান্না থেকে শুরু করে কোটি কোটি মূল্যমূল্যবান পাথর রয়েছে তার সংগ্রহে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com