শুক্রবার, ০৪:০১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান-বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে গণধর্ষণের শিকার স্প্যানিশ নারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ভারতে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন স্পেনের এক নারী। শুক্রবার (১ মার্চ) রাতে ঝাড়খণ্ড রাজ্যে এ ঘটনা ঘটে।

শনিবার (২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্বামীর সাথে বাইকে করে এশিয়া ভ্রমণে বের হয়েছিলেন স্পেনের ওই নারী। পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। সাতজন পুরুষ মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্বামীর সাথে বাইকে চেপে ভারতভ্রমণে এসেছিলেন স্পেনের ওই নারী। শুক্রবার রাতে দুমকা জেলার কুঞ্জি গ্রামে এক নির্জন জায়গায় টেন্টে ছিলেন দম্পতি। সেখানেই নির্যাতনের শিকার হন নারী।

নির্যাতিতার দাবি অনুযায়ী, দুমকা হয়ে শুক্রবার ভাগলপুর যাওয়ার কথা ছিল তাদের। পথে এক শুনশান জায়গায় তাঁবুতে থাকার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। রাতে সেখানে তাদের আক্রমণ করেন ৮-১০ জন দুষ্কৃতী। দম্পতিকে মারধোর করার পাশাপাশি নারীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এদিকে হেনস্থার শিকার হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

জানা গেছে, এর আগে তারা বাইক নিয়ে পাকিস্তান, বাংলাদেশ ঘুরে এসেছেন। বাইকে গোটা এশিয়া ঘোরার পরিকল্পনা ছিল স্প্যানিশ দম্পতির। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তারা। সেখান থেকে ঝাড়খণ্ড হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

দুমকার পুলিশ সুপার পিতাম্বর সিং খেরওয়ার জানিয়েছেন, ওই নারী এবং তার স্বামী দু’জনেই বাইকার। অর্থাৎ, বাইক নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ভারতে ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন তারা। পশ্চিমবঙ্গের পর, ঝাড়খণ্ডের দুমকা হয়ে ভাগলপুর যাচ্ছিলেন তারা। সেখান থেকে নেপালে প্রবেশ করার কথা ছিল তাদের। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তারা কুরমাহাট থেকে প্রায় দুই কিলোমিটার আগে কুঞ্জি গ্রামের কাছে পৌঁছেছিলেন। ঠিক করেছিলেন, সেখানেই রাতটা বিশ্রাম নেবেন। তাই সেখানে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিলেন। রাত ১১টা নাগাদ, তাদের সেই তাঁবুতে হানা দিয়েছিল স্থানীয় কিছু যুবক। ওই নারীকে গণধর্ষণও করে তারা। দম্পতির সর্বস্ব লুঠ করে পালায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com