শুক্রবার, ১০:২৬ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

টুয়েলভথ ফেল-এর নায়ক ‘সংবাদ উপস্থাপক, কিন্তু কেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

বলিউড সিনেমা টুয়েলভথ ফেল- এর অভাবনীয় সাফল্যের পর অভিনেতা বিক্রান্ত মাসেকে এবার ‘সংবাদ উপস্থাপক হিসেবে দেখা গেছে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বিক্রান্তকে ‘সংবাদ উপস্থাপক হিসেবে দেখে চমকে গেছেন তার ভক্তরা।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিক্রান্ত মাসে তার নতুন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর টিজার শেয়ার করেছেন অভিনেতা। যেখান তাকে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একটা প্রতিবেদন পড়তে দেখা যায়।

ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে বিক্রান্ত মাসে ক্যাপশনে লিখেছেন, ‘২২ বছর আগে গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারানো ৫৯ জন নিরীহ মানুষকে শ্রদ্ধা জানাই। সবরমতী রিপোর্ট প্রেক্ষাগৃহে আসছে ২০২৪-এর ৩ মে।

টিজারটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির প্রেক্ষাপটেই তৈরি ঠিক যেদিন গোধরা কাণ্ড ঘটেছিল। খবর পড়তে পড়তে প্রতিবেদনে সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করায় থমকে যান ‘সমর কুমার’ ওরফে অভিনেতা বিক্রান্ত মাসে। বলে ওঠেন, ‘ওটা কোনও দুর্ঘটনা ছিল না।’

টিজার শেষ হয়েছে একটা লেখা দিয়ে, ‘২৭ ফেব্রুয়ারি ২০০২। গোধরা, গুজরাট। আগুনে পুড়ে মারা যান ৫৯ জন, সেই নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ থেকে ঠিক ২২ বছর আগের ঘটনা।

এদিকে শীঘ্রই রাজু হিরানির সঙ্গেও একটা ওটিটি প্রজেক্টে কাজ করতে চলেছেন বিক্রান্ত। এছাড়া তাকে শীঘ্রই হাসিন দিলরুবার দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে, যার শিরোনাম ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ২০২৪ সালে মুক্তি পাবে এটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com