শুক্রবার, ০৮:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিয়ে করছেন তাপসী পান্নু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পঠিত

টলিপাড়ায় বিয়ের ধুম লেগেছে! কাঞ্চন-শ্রীময়ী থেকে শুরু করে এখন অনুপম-প্রশ্মিতা, সবাই সাতপাকে বাধা পড়ছে। অন্যদিকে বলিউডে অম্বানির ছোট ছেলের বিয়ে নিয়েও হইচই শুরু হয়েছে। এসবের মাঝেই খুশির খবর দিলেন তাপসী পান্নু। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেনে এই অভিনেত্রী।

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। পাত্র প্রেমিক, ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই ঘর বাঁধছেন ‘হাসিন দিলরুবা’ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, মার্চেই বিয়েটা সেরে নেবেন তাপসী ও ম্যাথিয়াস। রাজস্থানের প্রাসাদ নগরী উদয়পুরে হবে বিয়ের আয়োজন। তবে সেই আয়োজনে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। কোনও বড় তারকাকে তারা নিমন্ত্রণ দিচ্ছেন না।

সূত্রের তথ্য অনুসারে, তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে হবে শিখ ও খ্রিস্টান দুই রীতিতে। প্রেমের বিষয়টি কখনও লুকোছাপা করেননি তাপসী। বরাবরই তা স্বীকার করেছেন, প্রকাশ্যে রেখেছেন।

তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়। রাজকুমার হিরানির নির্মাণে এই ছবিতে তার নায়ক শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ ছবিগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com