শুক্রবার, ১০:৩১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অস্কার মনোনীত সিনেমায় যুক্ত হলেন প্রিয়াংকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৬ বার পঠিত

মাস খানেক আগেই ৯৬তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করে অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেই তালিকায় সেরা প্রামাণ্যচিত্র বিভাগে জায়গা করে নেয় ‘টু কিল আ টাইগার’। এবার এতেই যুক্ত হলেন প্রিয়াংকা চোপড়া! অবাক হচ্ছেন? নিশ্চয়ই ভাবছেন- যে ছবি নির্মিত হয়ে গেছে, অস্কারে পর্যন্ত মনোনয়ন পেয়ে গেছে- সেটাতে এখন কীভাবে যুক্ত হলেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা? অবাক হওয়ার কিছু নেই। প্রামাণ্যচিত্রটিতে অভিনয়ে নয়, বরং নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হলেন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া অভিনেত্রী।

‘টু কিল আ টাইগার’ মূলত ভারতের ঝাড়খ-ের রঞ্জিত নামের এক কৃষকের গল্প। ২০১৭ সালে তার ১৩ বছর বয়সী কন্যা কিরণ গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কন্যার ন্যায়বিচারের জন্য লড়াই করেন বাবা। এতে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, “অস্কারে মনোনীত ‘টু কিল আ টাইগার’ টিমে যোগ দিতে পেরে আমি গর্বিত। সেই সঙ্গে এটাও ঘোষণা করছি যে, এই প্রামাণ্যচিত্রটি বিশ্বজুড়ে পরিবেশনা করবে নেটফ্লিক্স। ২০২২ সালে যখন এই ছবি প্রথমবার দেখেছিলাম, তখনই পছন্দ হয়েছিল। কন্যার জন্য ন্যায়বিচার পেতে আইনি ব্যবস্থার সঙ্গে তার বাবার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ হয়েছিলাম।”

গেল বছরের অক্টোবরে নিউইয়র্কে মুক্তি পায় ‘টু কিল আ টাইগার’। নির্মাণ করেছেন নিশা পাহুজা। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আরও আছেন রুপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, আনিতা লি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com