শুক্রবার, ০৮:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এবার তাড়া খেয়ে বইমেলা ছাড়লেন হিরো আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বহুল-আলোচিত ডা: সাবরিনা ও মুশতাক-তিশা দম্পতির পর এবার বইমেলা থেকে বিতাড়িত হয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বুধবার বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনিতে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য হন তিনি। এ সময় মেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা তাকে বেষ্টনী দিয়ে টিএসসি সংলগ্ন গেট দিয়ে বের হয়ে যেতে সাহায্য করেন।

জানা গেছে, বিকেল ৪টার দিকে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করেছিলেন তিনি। হঠাৎ একদল দর্শনার্থী তাকে ‘ভুয়া, ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিতে শুরু করেন।

অবস্থা বেগতিক দেখে তিনি নিজেই বইমেলা থেকে বের হয়ে যেতে উদ্যত হন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে বেষ্টনী দিয়ে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করেন। হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব’।

এর আগে, গত (৯ ফেব্রুয়ারি) দুয়োধ্বনির মুখে অমর একুশে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা দম্পতি। এরপরে একই কাণ্ড ঘটে ডা. সাবরিনার সাথেও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com