শুক্রবার, ১০:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘অনেকেই বলেছিল শহীদের সাথে জুটি টিকবে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পঠিত

কবির সিং-এর পরে সন্দীপ রেড্ডি তার নতুন ছবিতে রণবীরকে নিলেন। কবির সিং-এ শহীদ কাপুর পুরোপুরি সফল হবার পরও বলিউডের প্রভাব থেকে বের হতে পারলেন না। এর ভেতরে একটি ওটিটি সিরিজে কাজ করেও দারুণ সাফল্য গুনেছেন। তবে এবারে কৃতি শ্যানন-এর সাথে জুটিটা দারুণভাবে গ্রহণ করল দর্শকেরা।

ছবিটি মুক্তির শুরু থেকেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’। শুধু বক্স অফিসে চমক নয়, আয়ের পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছেও ছবিটি ব্যাপক প্রশংসা পাচ্ছে। বলিউড মুভি রিভিউজ বলছে,  মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৯০ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৫৮ কোটি রুপি!

‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ ছবিতে শহিদ ও কৃতি। আইএমডিবি

ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ছবিটির যে আর বেশি দেরি নাই সেটা বলার আর অপেক্ষা রাখে না। এই সাফল্য প্রসঙ্গে গণমাধ্যমে কৃতি বলেন, ‘অনেকেই বলেছিলেন শহীদের সাথে অনস্ক্রিন জুটি টিকবে না। কিন্তু গল্পের মেরিট থাকলে আসলে সবই সম্ভব। দর্শকেরা আমাদের ছবিটিকে দারুণভাবে পছন্দ করেছেন এটাই সবচেয়ে আনন্দের খবর।’

ছবিটি পরিচালনা করেছেন অমিত যোশি ও আরাধনা শাহ। সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি ঘরানার ছবি এটি। ছবিতে শহীদ ও কৃতি ছাড়া আরো অভিনয় করেছেন ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়া। মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই ভালোবাসা দিবসের আগেই মুক্তি পাওয়া শহীদ-কৃতি অভিনীত এই ছবিটি ভালোবাসা দিবসে বেশ ভালো ব্যবসা করেছে। তাইতো চলচ্চিত্র বিশ্লেষকদের দাবি, ১৫০ কোটি রুপির বেশিও আয় দাঁড়াতে পারে ৮৫ কোটি রুপি বাজেটের এই ছবিটির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com