শুক্রবার, ১০:৫২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অনেকটা মৃত্যুর মুখ থেকেই বেঁচে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন রাশমিকা। একটিতে তার সঙ্গে রয়েছেন শ্রদ্ধা দাস। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই দুই নায়িকা। অন্য ছবিতে দেখা যায়, দুজনের পা সামনের সিটে ঠেকানো। ভক্তদের মতে, সেখানে পা রেখেই তারা নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন।

গতকাল শনিবার ভিস্তারা এয়ারওয়েজের একটি বিমানে মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশমিকা ও শ্রদ্ধা দাস। বিমানটি উড়ার ত্রিশ মিনিট পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। জরুরিভিত্তিতে বিমানটি তখন অবতরণ করা হয়।

ইনস্টাগ্রামে সেই ঘটনার কথা জানিয়ে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম…।’

যে সংস্থার বিমানে তারা যাচ্ছিলেন সেই সংস্থার মুখপাত্র জানান, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com