শুক্রবার, ১০:৪২ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভুল চিকিৎসায় মারা গেছেন ‘দঙ্গল’র অভিনেত্রী!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১০ বার পঠিত

মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর। আজ শনিবার সকালে দিল্লিতে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই সুহানি পা ভেঙেছিলেন। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়েছিলেন তিনি।

কয়েকটি ভারতীয় গণমাধ্যমের দাবি, ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে।

আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। এতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিতও হন তিনি।

এদিকে ‘দঙ্গল’-এ আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়া সুহানিকে দেখা গেছে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com