শুক্রবার, ১০:৫৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইরানে পুরস্কার জিতলেন ফারিণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

তাসনিয়া ফারিণের সুসময় আরও বিস্তৃত হলো। নিজেকে নিয়ে যাচ্ছেন এক উচ্চতা থেকে আরেক উচ্চতায়। সম্প্রতি ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত বাংলা ছবি ‘ফাতিমা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে নির্মাতাসহ উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার পেলেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

কিন্তু পুরস্কার ঘোষণার ঠিক একদিন আগে তিনি ইরান ছেড়ে আসেন রোববার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারিণকে ইস্টার্ন ভিস্তা বিভাগের বিচারকরা পুরস্কৃত করেন। তার হয়ে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমাটির নির্মাতা ধ্রম্নব হাসান।

ফেসবুকে এক পোস্টে সুখবরটি দিয়েছেন ফারিণ। তিনি লিখেছেন, ‘আমার ফিল্ম ‘ফাতিমা’র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও এক দিন থাকতে পারলাম না, কিন্তু পরিচালক ধ্রম্নব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’

এই স্বপ্নের মুহূর্তটির সঙ্গে ফ্রেমবন্দি হতে না পারারও যেন একটু আক্ষেপও থেকে গেলো ফারিণের। সেটা নিজের হাতে পুরস্কারটি তুলে নিতে না পারা- এমন কথাটিও বলতে ভুললেন না ফারিণ।

বৃহস্পতিবার বিকালে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত ফারিণের চলচ্চিত্রটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের চলচ্চিত্রগুলো। ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরও একটি যোগসূত্র রয়েছে। তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিসটাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com