শুক্রবার, ১২:০০ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ফের মা হচ্ছেন মাহিরা খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিয়ের পিঁড়িতে বসার মাত্র ৫ মাসের মধ্যে মা হতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। গত বছর অক্টোবরে ধুমধাম করে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ১৪ বছরের একটি ছেলে রয়েছে শাহরুখ খানের নায়িকার। দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যে আবারও মা হতে চলেছেন মাহিরা খান।

এরই মধ্যে নিটিজেনদের কাছে খবর পৌঁছে গেছে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন মাহিরা খান। এই জন্য তিনি অবসরে রয়েছেন। নিজেকে সময় দিচ্ছেন। দুটি ভালো প্রজেক্টের কাজেও ছেড়ে দিয়েছেন বলেও জানা গেছে।

২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের সঙ্গী আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে তাদের সেই সংসার টেকেনি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়।

গত প্রায় এক যুগ ধরে পাকিস্তানের সিনেমা এবং টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করছে মাহিরা খান। ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয় তিনি। পাকিস্তানি অভিনয় শিল্পীদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নেয়াদের মধ্যে অন্যতম এই মাহিরা খান।

২০১১ সালে ‘নিয়াত’ সিরিয়ালে কাজের মাধ্যমে টিভিতে অভিষেক হয় তার। তবে তাকে জনপ্রিয়তার তুঙ্গে তোলে ‘হামসাফার’। পাকিস্তানের আরেক জনপ্রিয় নায়ক ফাওয়াদ খানের বিপরীতে তার অনবদ্য অভিনয় পাকিস্তানের গন্ডি পেরিয়ে ভারতেও তাকে পরিচিত করে তোলে।

এছাড়া বিন রোয়ে, হাম কাহাকে সাচ্চে হের মতো অনেক জনপ্রিয় টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি। পাশাপাশি বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন মাহিরা খান।

তবে ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ চলচ্চিত্রে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে পরিচিত করান পাকিস্তানী মাহিরা খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com