শুক্রবার, ১১:০৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

হঠাৎ হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

গুরুতর অসুস্থ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা।

নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন।

কিন্তু হঠাৎ কী হলো ফারিয়ার? এ বিষয়ে মেয়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে নুসরাত ফারিয়ার মা বলেন, ‘কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ার অনিয়ম চলছিল ফারিয়ার। গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল। সন্ধ্যার পর শরীর খারাপ করে তার। শরীর বেশি খারাপ করলে তাকে হাসপাতালে ভর্তি করাই। এখন চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি থাকলেও সবার দোয়ায় নুসরাত ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসকরা আজ সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com