বৃহস্পতিবার, ০৭:৫২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

শীত বাড়ার ও বৃষ্টির পূর্বাভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে শীত বাড়বে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ৩৪ মিলিমিটার। এ ছাড়া গোপালগঞ্জে ১৬, বরিশালে ১৪, পটুয়াখালীতে ১৩, খুলনায় ১০, ফরিদপুরে ৪, মোংলায় ৪, মাদারীপুরে ৩, হাতিয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যশোর, ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানী ঢাকার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে, পরিমাণে তা এক মিলিমিটারের কম।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ। এ ছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ১১ ডিগ্রি, দিনাজপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১২ দশমিক ২ ডিগ্রি ও সৈয়দপুরে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

দেশের বাকি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, শনিবারের পর বৃষ্টি ও মেঘ একদম সরে গেলে শীতের অনুভূতি একটু বাড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com