শুক্রবার, ১১:৫৮ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অপুকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করলেন বুবলীর বোন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শাকিব খানকে কেন্দ্র করে অপু-বুবলীর বাগবিতণ্ডা নতুন কিছু নয়। প্রায়ই খবরের শিরোনাম হন তারা। একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে মন্তব্য করেছেন। তাদের এই রেশারেশির মাঝে এবার নতুন করে নাম জড়িয়েছেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু-ভক্তরাও তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন।

প্রায়ই নাজনীন মিমি বিভিন্ন ভিডিওতে অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনা করে আসছেন। তাকে ইঙ্গিত করে মিমি লিখেছেন, ‘অপু বিশ্বাস তো বুবলীর নাম নিয়ে ভাইরাল হচ্ছে।’ এছাড়াও তার বিভিন্ন ভিডিও’র ক্যাপশনে দেখা যায়, ‘সিনেমায় কাজ নেই, ফিতা কেটে বেড়ায় অপু’ বা ‘অপু বয়স্ক মহিলা, বস্তা পচা মাল’- এমন শিরোনাম।

এ ছাড়া মিমি প্রকাশ্যে অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ নানা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। বিষয়টি এখন নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও তারা মানতে পারছেন না মিমিকে।

এদিকে, এক সময় শাকিব-অপুর বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি। মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় সবাই বিবাহিত শাকিব-অপুর সম্পর্কে অবহিত ছিলেন। নেটিজেনরা তাই দাবি করছেন, শাকিব-অপুর বিবাহিত সম্পর্ক না জানার কথা নয় এই গায়িকার। অনেকে প্রশ্ন তুলছেন- জানার পরও বোনকে কেন শাকিব সম্পর্কে সাবধান করেননি মিমি?

আবার বোন হলেই যে প্রকাশ্যে অন্যের সমালোচনা করতে হবে- এমনটাও মানতে নারাজ নেটিজেনরা। তবে মিমির এসব ভিডিও নিয়ে এখনও মুখ খুলেননি অপু। মন্তব্য করেননি চিত্রনায়িকা শবনম বুবলীও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com