শুক্রবার, ১২:০১ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

‘বিগ বস’ ১৭ সিজনের বিজয়ী হলেন মুনাওয়ার ফারুকী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা এল বিগ বস-১৭ সিজনের বিজয়ীর। এবারের আসরে মুকুট জিতেছেন মুনাওয়ার ফারুকী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সালমান খানের এই শোয়ের যাত্রা শুরু হয়েছিল ১৭ জন প্রতিযোগীকে নিয়ে। এর মধ্যে কিছু তারকাও ওয়াইল্ড কার্ড হিসেবে শোয়ের অংশ হয়েছিলেন। সবাইকে পেছনে ফেলে মুনাওয়ার ফারুকী, অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া, অভিষেক কুমার ও অরুণ মহাশেট্টি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।

গত ১৫ অক্টোবর ২০২৩ এ শুরু হওয়ার ১০৭তম দিনে এসে গতকাল রবিবার গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে বিজয়ী পেয়েছে বলিউডের বহুল চর্চিত এই শো।

বিগ বস জেতার পর মুনাওয়ার ফারুকি শুধু ট্রফিই পাননি, তার সঙ্গে তাকে নগদ ৫০ লাখ রুপি এবং একটি গাড়িও দেওয়া হয়। এই ট্রফিটির সবচেয়ে বিশেষ বিষয় হলো, এটি তৈরি করা হয়েছে দিল, দিমাগ এবং দম শোয়ের থিমের ভিত্তিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com