শনিবার, ০১:০১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মিথিলার সঙ্গে জিতুর সেলফি, টলিপাড়ায় হইচই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

বিবাহ বিচ্ছেদের পর থেকেই নানা কারণে ভক্তদের আলোচনায় ওপার বাংলার তারকা দম্পতি জিতু কামাল ও নবনীতা দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট।

ভক্তরা অধিকাংশ সময়ই তাদের পোস্টে খোঁজার চেষ্টা করে চলেছেন নতুন কোনও সম্পর্কের যোগ। কে বা কাকে নিয়ে পোস্ট করছেন, কে বা কাকে নিয়ে ছবি শেয়ার করছেন, সবটাই যেন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে।

তবে জিতু কামাল বারবার একটা কথাই স্পষ্ট করেছেন, তিনি এখন ব্যস্ত রয়েছেন নিজের একগুচ্ছ কাজ নিয়ে। সম্পর্ক ফের জোড়া লাগানোর কোনো চেষ্টা দু’জনের মাঝে নেই।

এই অভিনেতার হাতেও রয়েছে নতুন কিছু প্রজেক্ট। সেই সূত্রেই এবার তার দেখা মিলল অভিনেত্রী রাশিয়াত রশিদ মিথিলার সঙ্গে। বাংলাদেশি এই তারকার সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’।

জিতু কামালের নতুন ছবি এটি। আর টলিপাড়ার নতুন জুটি। ছবিতে শিলাজিৎ মজুমদারকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।

শোনা যাচ্ছে, গোয়েন্দা নির্ভর গল্পেই তৈরি হচ্ছে এই ছবি। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে জিতুকে একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখে অন্তর্জালেও হইচইয়ের সৃষ্টি হয়েছে। ভক্তরাও নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com