বৃহস্পতিবার, ০৭:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

তীব্র শীতে কাঁপছে তেতুলিয়া, তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। রাত থেকেই পড়ছে ঘন কুয়াশা। তাতে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। তাই বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় গাইবান্ধা জেলার তাপমাত্রা রেকর্ড করা করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টা আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো: রোকনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ। বৃহস্পতিবর (২৫ জানুয়ারি) সন্ধ্যার আগেই অনেকটা জনশূন্য হয়ে পড়ছে জেলার প্রধান রাস্তাঘাট।

এদিকে, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহর প্রভাব পড়ছে কৃষিতে। চলতি মৌসুমের ইরি-বোরোর বীজতলা লালবর্ণ ধারণসহ নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ রবিশস্যয়। শীত দীর্ঘায়িত হলে ফসলের আরো ক্ষতির শঙ্কা করছেন চাষীরা।

অন্যদিকে, তীব্র শীত আর কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা অনুযায়ী তেঁতুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com