শনিবার, ১২:০৭ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দুর্দান্ত অ্যাকশনে দর্শক প্রত্যাশা বাড়াল ফাইটারের ট্রেলার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
অপেক্ষার অবসান শেষ। বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র হৃতিক-দীপিকা জুটির ‘ফাইটার’-এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। আর ট্রেলারে দর্শকদের জন্য চমৎকার এক অ্যাকশন প্যাকেজের পূর্বাভাস দিয়েছে ‘ফাইটার’।

সোমবার প্রকাশ্যে এসেছে ‘ফাইটার’-এর ট্রেলার।

 সিদ্ধার্থ আনন্দ-হৃতিক রোশন জুটি উপহার দিতে চলেছেন আরো এক অ্যাকশন ধামাকা ৷ তিন মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ট্রেলারে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন-অনিল কাপুরও। ধুন্ধুমার অ্যাকশন আর দুরন্ত সংলাপে ট্রেলারেই বাজিমাত করল হৃতিক-দীপিকার ‘ফাইটার’।সিনেমাটিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। দীপিকাকেও স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে।

তাঁর নাম মিনাল রাঠোর মিন্নি। অনিল কাপুর অভিনয় করেছেন গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং রকির চরিত্রে। দেশের সেরা ফাইটার পাইলটদের নিয়ে একটি টিম গঠন করা হয়। সেই টিমের ক্যাপ্টেন রকি।
পাকিস্তানের দখলকৃত কাশ্মীরে ঢুকে পুলওয়ামার হামলার বদলা নিতে বলা হয় রকির টিমকে। আর দুই দেশের আকাশ বাহিনীর এই তুমুল ফাইট নিয়েই তৈরি ‘ফাইটার’। এটি এয়ার ড্রাগনের গল্প, যারা জাতির জন্য নিজেদের সর্বস্ব দিতে ইচ্ছুক। ট্রেলারে যার ঝলক দেখে বেশ উচ্ছ্বসিত ভক্তরা। 

‘ফাইটার’ পরিচালনা করেছেন ‘পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এর আগে ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর মতো চলচ্চিত্রে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করেছেন হৃতিক। ‘ফাইটার’-এ হৃতিক, দীপিকা, অনিল কাপুর ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সনজিদা শেখ, তালাত আজিজ, সঞ্জীব জয়সওয়াল। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাইটার’। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com