শনিবার, ০১:০০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হয়ে যা বললেন বুবলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পঠিত
টালিগঞ্জের ছবিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রী শবনম বুবলীর। ‘ফ্লাশব্যাক’ নামের ছবিটি পশ্চিমবঙ্গের হলেও এটির পরিচালক ও চিত্রনাট্যকার বাংলাদেশের। এটি নির্মাণ করছেন রাশেদ রাহা এবং গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা খায়রুল বাসার নির্ঝর।

fnxhnj
‘ফ্লাশব্যাক’ সিনেমার সংবাদ সম্মেলনে বুবলী

এরইমধ্যে ছবিটি নিয়ে গতকাল রবিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটিমলে হয়ে গেল সংবাদ সম্মেলন।

 প্রথমবার সীমানা পেরিয়ে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হলেন বুবলী। এ সময় তার সঙ্গে ছিলেন উপস্থিত ছিলেন টালিউডের আলোচিত অভিনেতা সৌরভ। ছিলেন নির্মাতা রাশেদ রাহাসহ অন্যান্য কুশীলবরাও।

xnxfn
কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখী বুবলী ও সৌরভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের বেশকিছু ছবি প্রকাশ করেছেন বুবলী।

কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বুবলী লিখেছেন, ‘আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানিত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মান জানানোর জন্য।’

fgcnh
নির্মাতা রাশেদ রাহা সঙ্গে বুবলী 

সেখানে গণমাধ্যমের মুখোমুখী হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি।

এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে।’‘ফ্লাশব্যাক’ সিনেমায় এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন বুবলী। ছবিতে ওপার বাংলার গুণী অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে অভিনয় করবেন বুবলী, আরো আছেন সৌরভ দাস।

fxng
‘ফ্লাশব্যাক’ সিনেমার টিমের সঙ্গে বুবলী 

সিনেমার গল্প প্রসঙ্গে খায়রুল বাসার নির্ঝর জানান, ছবির গল্পে কৌশিক গাাঙ্গুলী থিয়েটার জগতের নামকরা ব্যক্তিত্ব অঞ্জন।

বহুদিন ধরে মঞ্চ থেকে দূরে থাকলেও অঞ্জন বাস্তবে মোটেও অভিনয় ছাড়েনি। সৌরভ দাস ওরফে ডিকে ভবঘুরে মানুষ। শবনম বুবলীর পর্দা নাম শ্বেতা।কলকাতার পাশাপাশি ভারতের পাহাড়ি এলাকায় হবে শুটিং। ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় চলতি বছরই ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, জানিয়েছেন পরিচালক রাশেদ রাহা। শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে কলকাতায় হাজির হয়েছেন বুবলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com